🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

চিরকুট লিখে দশমিনা উপজেলার “”যায়যায় দিন “পএিকার প্রতিনিধি রাকিব হোসেনের আত্মহত্যা

👤 🕐 ✏️ আপডেট: 👁 42 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চিরকুট লিখে দশমিনা উপজেলার “”যায়যায় দিন “পএিকার প্রতিনিধি রাকিব হোসেনের আত্মহত্যা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা উপজেলা- এ চিরকুট লিখে আত্মহত্যা করেছেন স্হানীয় পএিকা ” যায়যায় দিন “-এর উপজেলা প্রতিনিধি রাকিব হোসেন।- এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার,সহকর্মী ও স্হানীয়দের মাঝে বিরাজ করছে গভীর উদ্বেগ ও নানা প্রশ্ন।

পারিবারিক সুএে জানা গেছে,রাকিব হোসেন দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তায় ভূগছিলেন। এ ঘটনার দিন পরিবারের সদস্যরা তাকে ঘরের ভিতরে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক পর্যায়ে রাকিব হোসাইন চিরকুটে লিখে রাখা পরিবারের কাছ থেকে অবহেলা পেয়েছেন।
ঘটনাস্হল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে পুলিশ চিরকুটে ব্যক্তিগত হতাশা ও জীবনের নানা চাপের কথা উল্লেখ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারন জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্হানীয় সাংবাদিক মহল জানায়, রাকিব হোসেন একজন উদীয়মান সংবাদকর্মী ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সমস্যা,দুর্নীতি ও জনদুর্ভোগ নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করতেন।তার অকাল মৃত্যুতে সহকর্মীদের মাঝে গভীর শোক বিরাজ করছে।

এ বিষয়ে থানা পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

রাকিব হোসেনের মৃত্যুতে স্হানীয় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার সুস্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
৩১/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏