🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 58 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

 

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে শরীরে ছ্যাঁকা দেয়ার নির্মম নির্যাতনের এই ঘটনার অভিযোগে দায়ের হওয়া মামলায় পুলিশের দুই সদস্য, স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোনাডাঙ্গা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ভোরে ভুক্তভোগীর মা নরসিংদী থেকে খুলনায় এসে মামলা দায়ের করেন। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। নির্যাতনের শিকার গৃহকর্মী বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুরে সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানালা দিয়ে কিশোরীর ওপর নির্যাতনের দৃশ্য দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ রয়েছে, গরম কড়াই দিয়ে তার মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়া হয়। একই সঙ্গে তাকে শারীরিকভাবে অপদস্থও করা হয়।

স্থানীয়দের ভাষ্য, হাত থেকে তরকারি পড়ে যাওয়াকে কেন্দ্র করে গৃহকর্ত্রী ক্ষুব্ধ হয়ে নির্যাতন শুরু করেন। তারা আরও দাবি করেন, এটি একদিনের ঘটনা নয়, দীর্ঘদিন ধরেই ওই কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চলছিল এবং তার শরীরে আগের আঘাতের চিহ্নও দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে প্রথমে ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏