🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পটুয়াখালীতে হানি ট্র্যাপ চক্রের অন্যতম সদস্য রাকিবা ওরফে সাদিকা গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 66 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীতে হানি ট্র্যাপ চক্রের অন্যতম সদস্য রাকিবা ওরফে সাদিকা গ্রেফতার

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীতে সক্রিয় হানি ট্র্যাপ চক্রের অন্যতম সদস্য রাকিবা ওরফে সাদিকাকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশের চৌকস অভিযানিক দল।গোপন সংবাদের ভিওিতে পরিচালিত বিশেষ অভিযানে পটুয়াখালী থানা এলাকায় অভিযান চালিয়ে সিআর ১৫/২৬ (দুমকি),ধারা ৩৪১/৩২৩/৪০৬/৪২০/৩৮৪/৫০৬/(২) এর ওয়ারেনভুক্ত আসামী রাকিবা ওরফে সাদিয়া (২৪) স্বামী আবুজাফর, সাং আঠারোগাছিয়া
,০৭ নং ওয়ার্ড, থানা-দুমকি,জেলা,পটুয়াখালীকে ৩০/০৫/২০২৬ সময় ২ঘটিকায় পটুয়াখালী ছোট চৌরাস্তা সংলগ্ন ভাড়া বাসা হতে গ্রেফতারপৃর্বক যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

পুলিশ সুএে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে ব্লাকমেইল ও অর্থ আদায়ের কাজ করে আসছিল।চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ বিভিন্ন মাধ্যমে পরিচয় গড়ে তুলে পরে কৌশলে আপওিকর ছবি ও ভিডিও ধারন করে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় রাকিবা ওরফে সাদিকার সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর দুমকি থানা পুলিশের অভিযানিক দল নজরদারি শুরু করে। পরে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারে সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত তথ্য বিশ্লেষণ করে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। এই চক্রের মাধ্যমে অনেক ব্যক্তি প্রতারণা ও ব্লাকমেইলের শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাইবার প্রতারনা ও হানি ট্র্যাপ চক্রের বিরুদ্ধে আইনশ্ঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেঃ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
আটককৃত আসামিকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
৩০/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏