🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

👤 🕐 ✏️ আপডেট: 👁 30 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ সদর উপজেলার বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) তৎসহ ৪৪৭/১৮৮ পেনাল কোর্ড- এ সরকারি জমিতে বিনা অনুমতিতে অবৈধ অনুপ্রবেশ ও বেআইনিভাবে মাটি কেটে নেওয়ার ঘটনায় দায়ের করা নিয়মিত মামলায় নিলক্ষী এলাকার হেমায়েত উদ্দিন ফকিরের ছেলে সাহেদ আলি ফকির নামক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিমনার (ভূমি) মো : রুহুল আমিন শরিফের এক বার্তায় জানা যায়, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সরকারি জমি দখল, অবৈধভাবে মাটি কাটা এবং রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিসাধনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে। এ বিষয়ে তিনি বলেন,   সরকারি জমিতে অনধিকার প্রবেশ,মাটি কেটে নেওয়া কিংবা অন্য যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গতকাল দায়েরকৃত মামলার একজন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।” তিনি আরও বলেন, “ভূমিদস্যু, মাটি খেকো ও বালু চোরদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদে অনধিকার তসরুপকারীদের জেল ও জরিমানাসহ প্রচলিত আইনের আওতায় আনা হবে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে। প্রশাসনের   পক্ষ থেকে সাধারণ জনগণকে সরকারি জমি ও সম্পদ রক্ষায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখল বা অবৈধভাবে মাটি কাটার বিষয়ে তথ্য থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏