🔴 ব্রেকিং
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার পবিত্র হজ্জ পালন শেষে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পটুয়াখালীতে “চাইপাই” রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর খাদ্য মজুদের অভিযোগ পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ বেগমগঞ্জে বিদেশী ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাত ক্যাডার গ্রেপ্তার গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

দুমকিতে খাল খননের এসাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ,তদন্তের দাবি

👤 🕐 ✏️ আপডেট: 👁 18 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে খাল খননের এসাইনমেন্ট পরিবর্তনের অভিযোগ,তদন্তের দাবি

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকি উপজেলায় মুরাদিয়া ইউনিয়নের -৭নং ওয়ার্ডে চিংগারিয়া -মাদারবুনিয়া খালের নির্ধারিত এসাইনমেন্ট পরিবর্তন করে ভোগদখলীয় রেকর্ডীয় জমির ওপর দিয়ে খাল খননের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সহকারী কমিশনার (ভূমি)এবং পানি উন্নয়নের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ দিয়েছে ক্ষতিগ্রস্ত একটি পরিবার।অভিযোগে বলাহয় খালের জমির অবৈধ দখলের হিসেবে একটি প্রভাবশালী পরিবার ঠিকাদারের যোগসাজশে সরকারি খালের নির্ধারিত অংশ পরিবর্তন করে অন্যের রেকর্ডীয় জমির ওপর দিয়ে খাল খননের চেষ্টা করেছে। এতে বাধা দিলে সংশ্লিষ্ট ঠিকাদারসহ কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছেন বলে অভিযোগ করেন আবেদন কারি ব্যক্তি মোঃ কালাম মুন্সী। গত সোমবার (১১মে) পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী ও আজ শনিবার (১৬ মে) দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দেওয়া অভিযোগে চরগরবদী গ্রামের বাসিন্দা মোঃ আবুল কালাম মুন্সী জানান, এসএ ৩২১ও ৩২৮ নম্বর খতিয়ান যুক্ত বিভিন্ন দাগে মোট ৬৩৪ শতাংশ জমি তাদের পরিবার দীর্ঘদিন ভোগ দখল করে আসছে জমির মালিক হোসেন আলীর মৃত্যুর পর তার ওয়ারিশেরা এই জমিতে ধানসহ বিভিন্ন ফসল অবাধ করে জীবিকা নির্বাহ করেছেন।অভিযোগ পএে আরও উল্লেখ করা হয়,ভেগদখলীয় ৪৪৫৫ ও ৪০৭০ নম্বরে দাগের পশ্চিম পাশে সরকারি খাল রয়েছে এবং খননের জন্য টেন্ডার হয়েছে। তবে সরকারি খালের পরিবর্তে এসাইনমেন্ট পরিবর্তন করে তাদের জমির উপর দিয়ে খাল কাটার চেষ্টা করা হচ্ছে।
মোঃআবুল কালাম মুন্সী বলেন,তারা খাল খননে বিরোধী নন।সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করে নির্ধারিত খালের অংশে খনন করা হলে কোন আপওি থাকবেনা। তবে ভোগদখলীয় জমিতে খাল খননের চেষ্টা বন্ধের দাবি জানান। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত এসও মুহাইমিনুল ইসলাম আবির লিখিত অভিযোগ পেয়েছেন জানিয়ে বলেন,এখন পর্যন্ত কারও রেকর্ডীয় খাল খনন করা হয়নি।আপওির জায়গা রেখে অপরপ্রান্ত থেকে খাল খনন কাজ চলছে। এবং পরবর্তী সমযোতার ভিওিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঠিকাদারকারী মিলন মিয়া বলেন, উভয় পক্ষ আত্মীয় হওয়ায় তিনি সমঝোতার মাধ্যমে স্বার্থ রক্ষার পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে দুমকি উপজেলা (ইউএনও) রওজাতুন জান্নাত এর বক্তে্ব্যের জন্য একাধিক বার মুঠো ফোনে কল করলেও তাকে পাওয়া যায়নি।
১৬/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏