🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 54 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ

ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।
***********************
গোপালগঞ্জ সদর উপজেলায় থানা পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মীমাংসিত একটি বিরোধকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য ও স্থানীয় এক শালিসদারের বাড়িতে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার লতীফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে    জানা যায়, ঘোষেরচর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবাদুল কাজীর সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের লক্ষ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি গোঞ্জের মোল্লা, লাখু মোল্লা ও মামুন মোল্লাসহ এলাকার বিশিষ্টজনেরা সালিশ বৈঠকের আয়োজন করেন। এ সময় গোপালগঞ্জ সদর থানার দুই পুলিশ কর্মকর্তা এএসআই মনিরুজ্জামান ও এএসআই রহমতের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে বিরোধটি মীমাংসা করা হয়। এ ব্যপারে   ভুক্তভোগী এবাদুল কাজী বলেন,সালিশের সিদ্ধান্ত অমান্য করে সোমবার সকালে মৃত সামছুল কাজীর ছেলে মানী কাজী, তার ছেলে আক্কাস কাজী, ভাগ্নে মিলন শেখ, ফজেল কাজী ও তার ছেলে ইহসানুল কাজীসহ ১১-১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে এবাদুল কাজীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির সীমানা প্রাচীর ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী   আরো বলেন,হামলাকারীরা সাড়ে ৫ ভরি স্বর্ণালংকার, যার মধ্যে সীতাহার, কানের দুল, দুটি রুশ ও একটি চেইন ছিল, লুট করে নেয়। এছাড়া ‘লাভ গ্রেট’ থেকে উত্তোলিত ৪ লাখ ৪৪ হাজার টাকার মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ নিয়ে যায়।
এদিকে হামলার খবর পেয়ে স্থানীয় শালিসদার মামুন মোল্লা ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তার বাড়িতেও হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং জোরপূর্বক ঘরে প্রবেশ করে বিছানার নিচে রাখা ৮৫ হাজার ২৩০ টাকা নিয়ে যায়। একই সঙ্গে মামুন মোল্লার স্ত্রী রুপালি খানমের গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏