🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 74 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম।
বুধবার (২৪ জুন) ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে জলিল নামে এক ব্যক্তির বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গা থেকে বাট ও ম্যাগাজিনবিহীন, ট্রিগারসংবলিত একটি বিদেশি এইচকেজি-৩ (এইচকে জি-৩) রাইফেল উদ্ধার করা হয়।
র‍্যাব-৭ সূত্র জানায়, আগ্নেয়াস্ত্রটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রটি চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏