🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পটুয়াখালী মহিপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর চৌকিদার গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 82 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালী মহিপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর চৌকিদার গ্রেফতার

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আলমগীর চৌকিদার ওরফে জামাই চৌকিদারকে গ্রেফতার করেছে। জিআর ১১৬/২০১৯ মামলার ৯ মাসের সাজাপ্রাপ্ত এবং জি আর ৮৫/১৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গোপন সংবাদের ভিওিতে থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ সুএে জানা যায়, আলমগীর চৌকিদারের বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় আদালত তাকে সাজা প্রদান করে।আদালতের রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারনে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

মহিপুর থানা পুলিশ জানায়, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে চলমান বিশেষ অভিযান অংশ হিসেবে তার অবস্থান সনাক্ত করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিওিতে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যরা জানান,গ্রেফতারের সময় আলমগীর চৌকিদার পালানোর চেষ্টা করলে পুলিশ চারদিক ঘিরে ফেলে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তাকে থানায় নিয়ে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়।

বাংলাদেশ পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে বলেও জানানো হয়।

স্হানীয় সুএে জানা যায়,আলমগীর চৌকিদার দীর্ঘদিন ধরে বিভিন্ন স্হানে আত্মগোপনে ছিলেন।অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

মহিপুর থানা সুএে আরও জানাযায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২৪/০৫/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏