🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

👤 🕐 ✏️ আপডেট: 👁 55 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার

দুমকি পটুয়াখালী  (জেলা প্রতিনিধি):
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সড়কের পাশের গর্ত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের রাস্তার পাশের খাদা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ।

সাত বছর বয়সী মাঈনুল ইসলাম বাঁশবাড়িয়া গ্রামের মনির খানের ছেলে ও স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।

এলাকাবাসী ও পরিবারের বরাতে পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় মাঈনুল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে মঙ্গলবার সকালে চৌরাস্তার কালভার্টের সামনে রাস্তার পাশের গর্তে জমে থাকা পানিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, শিশুটি তাদের গ্রামের একটি ওরস অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে এলাকাবাসী তাকে দেখেছে। তবে পরবর্তীতে পাশের গ্রামের আর একটি ওরস চলছিল সেখানে যাচ্ছিল, না কি বাড়ির দিকে ফিরছিল তা জানা যায়নি।

ওসি আরও বলেন, সুরতহালে শিশুটির শরীরে বড় ধরনের কোনো আঘাত পাওয়া যায়নি। মৃত্যুর কারণও বোঝা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান ওসি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏