🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ; ৬ সহযোগী আটক, মূল হোতা নাঈম পলাতক

👤 🕐 ✏️ আপডেট: 👁 55 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ; ৬ সহযোগী আটক, মূল হোতা নাঈম পলাতক

 

জামালপুর প্রতিনিধি ঃজামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী গ্রামে এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তবে মূল হোতা নাঈম অপহৃত কিশোরীকে নিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১১টার দিকে সম্প্রতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী মীম (১৭) নামের এক কিশোরীকে অপহরণের উদ্দেশ্যে প্রায় ১২ জন যুবক তার বাড়িতে আসে। এ সময় স্থানীয়রা বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ৬ জনকে আটক করতে সক্ষম হলেও মূল হোতা নাঈম ও তার সহযোগীরা মীমকে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত নাঈম (২০) মিস্টারের ছেলে। তার বাড়ি মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের খিলকাটি গায়েসপাড়া গ্রামে।
ঘটনাস্থলঃ মীম (১৭) পিতাঃ মমিন, গ্রাম সুখনগরী মাদারগঞ্জ।
আটক ব্যক্তিরা হলেন— ইউনুস, শয়ন, হোসেন, মনির, সজিব ও সবুজ। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের সবার বয়স ২০ বছরের নিচে।

পরে বৃহস্পতিবার (১১ জুন) রাত ১টার দিকে স্থানীয়রা আটককৃতদের মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অপহৃত মীমকে দ্রুত উদ্ধার করে মূল অভিযুক্ত নাঈমসহ জড়িত সকলকে আইনের আওতায় আনা হোক।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিস রায় বলেন, “ঘটনার সময় প্রায় ১২ জন ছিল। মূল হোতা নাঈম (২০) ও তার সহযোগীরা মীমকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে। আটক ৬ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে

পুলিশ জানায়, অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏