🔴 ব্রেকিং
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার পবিত্র হজ্জ পালন শেষে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পটুয়াখালীতে “চাইপাই” রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর খাদ্য মজুদের অভিযোগ পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ বেগমগঞ্জে বিদেশী ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাত ক্যাডার গ্রেপ্তার গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

প্রেস বিজ্ঞপ্তিঃ এখন টিভির ৪ সাংবাদিককে কাজে না ফেরানোর প্রতিবাদে আজ অবরোধ কর্মসূচি

👤 🕐 ✏️ আপডেট: 👁 22 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
প্রেস বিজ্ঞপ্তিঃ এখন টিভির ৪ সাংবাদিককে কাজে না ফেরানোর প্রতিবাদে আজ অবরোধ কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি ঃ
এখন টিভির ৪ সাংবাদিককে কাজে না ফেরানোর প্রতিবাদে  অবরোধ কর্মসূচি ডিইউজের।
শোকজ নোটিশের আড়ালে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চারজন জ্যেষ্ঠ সংবাদকর্মীকে অবৈধভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রতিবাদে টেলিভিশন অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
শনিবার (১৬ মে ২০২৬), বেলা ১২টায় রাজধানীর ওয়ারীতে অবস্থিত এখন টিভি কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হবে।
গত ১১ মে এখন টিভির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে কর্তৃপক্ষকে ৪ সাংবাদিককে কর্মস্থলে ফিরিয়ে নেওয়ার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও টেলিভিশন কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ডিইউজে মনে করে, এখন টিভি কর্তৃপক্ষের এই অবস্থান সাংবাদিকদের পেশাগত অধিকার এবং কর্মসংস্থানের নিরাপত্তার প্রতি চরম অবজ্ঞা।
গত ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিনিয়র রিপোর্টার আজাহার লিমনকে শোকজ দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। প্রায় ৩ মাস অতিবাহিত হলেও তাদের কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ডিইউজে নেতৃবৃন্দ কয়েক দফা বৈঠক ও আলোচনা করলেও কর্তৃপক্ষ বারবার শুধু মৌখিক আশ্বাসই দিয়ে গেছে।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দিনের পর দিন সাংবাদিকদের এভাবে কর্মস্থল থেকে দূরে রাখা শ্রম আইন ও সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী। যেহেতু পূর্ব ঘোষিত ৭২ ঘণ্টার আল্টিমেটাম কর্তৃপক্ষ অগ্রাহ্য করেছে, তাই বাধ্য হয়েই সাংবাদিকদের রুটি-রুজির অধিকার রক্ষায় এই কঠোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ অবস্থান কর্মসূচি চলবে।
আগামীকালকের এই কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সকল স্তরের সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বার্তা প্রেরক

ইকবাল মজুমদার তৌহিদ
দফতর সম্পাদক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে
০১৮৬৬৬৬৭৭৭৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏