🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

ঢাকা সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

👤 🕐 ✏️ আপডেট: 👁 37 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
ঢাকা সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

 

মোঃ মনির মন্ডল,সাভারঃ সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে সাভার পৌরসভার আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন।

অফিসের অ্যাসাইনমেন্ট নিয়ে মাদক ব্যবসায়ীদের বিষয়ে রিপোর্ট করতে সাভারে গিয়েছিলেন রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম। মাদক সন্ত্রাসীরা তাদের ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করে ছিনিয়ে নেয় মুঠোফোন এবং মানিব্যাগ। খবর পেয়ে গুরুতর জখম অবস্থায় পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলি জানান, মাদকের বিষয়ে রিপোর্ট করতে গিয়ে আক্রান্ত হন গণমাধ্যমকর্মীরা। এলাকার চিহ্নিত মাদক কারবারিরা আইচা নোয়াদ্দা এলাকার প্রধান সড়ক থেকে দেশ টিভির রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম ও এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনকে জিম্মি করে তুলে নিয়ে যায়। স্থানীয় একটি অটোরিকশার গ্যারেজে আটকে রেখে তাদের ওপর উপর্যুপরি নির্যাতন চালায়। হামলায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তাদের পরনের কাপড়। এসময় দেশ টিভির গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করে। ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড নিয়ে যায় হামলাকারী।

পরে আহত সাংবাদিকদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে। তবে অভিযানের পালিয়ে যায় মাদক কারবারি ও তাদের সহযোগী হামলাকারীরা।

এ ঘটনার নিন্দা জানিয়েছে সাভার প্রেসক্লাব, সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্রাব)। হামলাকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন সাংবাদিক নেতারা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏