🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ ভাই আহত

👤 🕐 ✏️ আপডেট: 👁 64 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ২ ভাই আহত

 

 

মোঃ মনির মন্ডল, সাভারঃ আশুলিয়ায় পৃথক স্থানে দুর্বৃত্তদের গুলিতে দুই ভাই গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দু’জনকেই আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাতে জামগড়া ৬ তলা ও ইস্টার্ন হাউজিং এলাকায় এই পৃথক দুটি হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে মাস্ক পরে কয়েকজন দুর্বৃত্ত জামগড়া ৬ তলা এলাকার ভার্চুয়াল নামের এক পোশাক কারখানার ২ নম্বর গেটে অবস্থান নেয়। সেখানে ইসমাইল নামের একজনকে পায়ে এবং পিঠে গুলি করে তারা। পরে ইস্টার্ন হাউজিং এলাকায় শিপন নামের আরেক যুবককে পায়ে গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ইন্টারনেট ব্যাবসাকে কেন্দ্র করে বিরোধের জেরেই এই গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ২ জন আপন ভাই। স্থানীয়রা তাদের উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।

ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রিশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏