🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

হিজলায় পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান: ১৬ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 47 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
হিজলায় পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান: ১৬ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:
​ হিজলা (বরিশাল):

বরিশাল জেলার হিজলা উপজেলায় দীর্ঘদিনের পলাতক ও ১৬টি মামলার দুর্ধর্ষ আসামি জলিল বেপারিকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) বেলা ১২টার সময় উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান-এর সরাসরি নির্দেশনায় এবং এ এস আই ইয়ামিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই বিশেষ অভিযানে প্রায় ২-৩ ঘণ্টার টানা প্রচেষ্টায় অবশেষে পুলিশ জলাজীর্ণ একটি ডোবার মধ্যে লাফিয়ে পরলে পুলিশ ও ডোবায় লাফিয়ে পরে জলিল বেপারিকে জালে তুলতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত জলিল বেপারি হিজলা থানার খুন্না গোবিন্দপুর এলাকার আরব আলী বেপারির ছেলে। পুলিশ জানায়, সে ওই অঞ্চলের একজন চিহ্নিত ও তালিকাভুক্ত অপরাধী।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই অপরাধীর বিরুদ্ধে হিজলা থানা ও বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে।ডাকাতি ৭টি (এর মধ্যে ২টিতে ওয়ারেন্ট ছিল, চুরি মামলা৫টি, চাঁদাবাজি মামলা ১টি মোট ১৬টি মামলা।

​হিজলা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ১টি হত্যা ও ২টি ডাকাতি মামলাসহ মোট ৩টি মামলায় ওয়ারেন্ট জারি ছিল। দীর্ঘদিন আত্মগোপনে থেকে সে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

​গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ। এই দুর্ধর্ষ অপরাধী গ্রেফতার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।,

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏