🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

দিনাজপুর বীরগঞ্জে পাল্টাপুর গাছের সাথে ঝুলেছিলো রাসেলের মরদেহ।

👤 🕐 ✏️ আপডেট: 👁 43 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দিনাজপুর বীরগঞ্জে পাল্টাপুর গাছের সাথে ঝুলেছিলো রাসেলের মরদেহ।

 

রনজিৎ সরকার রাজ: (দিনাজপুর প্রতিনিধি) :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শালবন থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বেলতলী বাজার সংলগ্ন শালবন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাসেল রানা উপজেলার পূর্ব ভোগডোমা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা  মঙ্গলবার ভোর প্রায় ৬টার দিকে ভোগডোমা গ্রামের কয়েকজন ব্যক্তি লিচু সংগ্রহ করতে বেলতলী শালবাগানে গেলে একটি শালগাছে ঝুলন্ত অবস্থায় রাসেল রানার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলামকে জানানো হলে তিনি থানায় খবর দেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন সরকার, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏