🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

নোয়াখালীর বেগমগঞ্জে ফাহিম হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

👤 🕐 ✏️ আপডেট: 👁 59 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নোয়াখালীর বেগমগঞ্জে ফাহিম হত্যা মামলার এক আসামী গ্রেপ্তার

 

এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে হত্যা মামলার আসামী ইকবাল হোসেন (৪০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা।

মঙ্গলবার রাত ৮টার দিকে জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মোঃ মহিত কবীর সেরনিয়াবাত সত্যতা নিশ্চিত করে জানান, গত ৩ জুন সাড়ে ৮টার দিকে সেনবাগ থানাধীন নবীপুর ইউনিয়নে দেবী সিংহপুর গ্রামের আমজু মিয়া বাড়ীর জামে মসজিদের সামনে রাস্তার উপর কবরস্থানের পাশে মাদক বিক্রয় ও সেবন কালে গ্রেপ্তারকৃত আসামী সহ মামলার অপরাপর আসামীরা স্কুল ছাত্র আরাফাত ফাহিম (১৭) এর সাথে বাধানুবাদের এক পর্যায়ে চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন ধরে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় ১০ জুন রাত সাড়ে ১১টার সময় আরাফাত ফাহিম (১৭) মারা যায়। এরপর থেকে র‌্যাব-১১ এর অভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে আসামী ইকবাল হোসেন (৪০) কে মঙ্গলবার রাত ৮টার দিকে জমিদারহাট কে কে ট্রাভেল্স বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর থানায় হস্তান্তরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏