🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম

👤 🕐 ✏️ আপডেট: 👁 66 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম

 

গৌরাঙ্গ বিশ্বাস- বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণ ও হলরুম ভবণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাাসনের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ প্রশাসনিক সম্প্রসারিত ভবণের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা জেরিনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।

সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,এড. শেরেনুর আলী,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের সাথে সাথে যেভাবে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,খাল খনন কর্মসূচী এবং অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছেন তার সুফল কিন্তু তৃণমূলের বিশেষ করে গ্রামপর্যায়ের জনগন পেতে শুরু করেছেন। তিনি বলেন সুনামগঞ্জ পৌসভার আধুনিক ড্রেনেজ নির্মাণ ব্যবস্থার কাজ শুরু করে শহরের জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুরের প্রতিটি ধর্মবর্ণের মানুষের স্ব-অবস্থান নিশ্চিতের মাধ্যমে কৃষক,শ্রমিক,দিনমুজুর থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও বাসস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনী এলাকার সকল মানুষের সহযোগিতা চান তিনি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏