🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 65 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক সাভারঃ সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তা জেলা উত্তর ডিবি পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

এর আগে শুক্রবার রাতে তাদের পৃথক অভিযানে আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন সিএন্ডবি তিন রাস্তার মোড় হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ রাসেল (২৮) ও নেলচন প্রতীক (২৬) সহ দুজনকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন । মাদক বিক্রির পরিবহন কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল জব্দ করেন।

অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ নাদিম হোসেন দিপু (৩৮) ও মোঃ হাবিব মোল্লা (৩০), নামের দুজনকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানাধীন হিন্দু ভার্কুতা এলাকা হইতে নিমাই চন্দ্র মন্তু (২৪) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে
১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। আটক আসামী মোঃ নাদিম হোসেন দিপু এর বিরুদ্ধে ০৯ টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏