জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি কক্ষ থেকে রাসেল (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) মনু মিয়ার বাড়ির স্হানীয় ভাবে পরিচিত'( মোটা নাজমার ঘর’) একটি কক্ষ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্হানীয় সুএে জানা যায়, নিহত রাসেলের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারন জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সকল বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
“তারিখ ” ০৩/০৮/২০২৬
