🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

পবিপ্রবির ১নং গেটের প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

👤 🕐 ✏️ আপডেট: 👁 52 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পবিপ্রবির ১নং গেটের প্রধান সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১নং গেটের প্রধান সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, শিক্ষক,কর্মকর্তা,কর্মচারীসহ প্রতিদিন এ পথে চলাচলকারী শত শত মানুষ। সড়কের বিভিন্ন স্হানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারনে যানবাহন চলাচল যেমন ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে, তেমনি পথচারীদের ও প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ক্লাস, পরীক্ষা ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমে অংশ নিতে এই সড়ক ব্যবহার করতে হয়। বিশেষ করে বর্ষাকালে গর্তে পানি জমে যাওয়ায় সড়কটি আরও বিপদজনক হয়ে ওঠে।

এতে মোটরসাইকেল, অটোরিকশা,রিক্সা, ও অন্যান্য যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে থাকে। অনেক সময় শিক্ষার্থীদের পায়ে হেঁটেও চলাচলে সমস্যা সৃষ্টি হয়।

শুধু বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যরাই নন, দুমকি বাজারমুখী স্হানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষও প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। ফলে সড়কটির বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে।

স্হানীয়দের দাবি, এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হওয়ায় দ্রুত সড়কটি সংস্কার করা অত্যন্ত জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করে দ্রুত প্রয়োজনিও পদক্ষেপ গ্রাহনের আহবান জানিয়েছেন, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।
০২/০৭/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏