🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পটুয়াখালীর বাউফলে প্রবাসীর জমিতে নির্মাণ কাজে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 49 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীর বাউফলে প্রবাসীর জমিতে নির্মাণ কাজে বাঁধা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী বাউফল উপজেলায় কালিশুরী ইউনিয়নে ফ্রান্স প্রবাসী এক নারীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এবং নির্মাণাধীন স্হাপনার দেয়াল ভা`ঙচুরের অভি`যোগ উঠেছে।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার কালিশুরি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফ্রান্সপ্রবাসী মোসাম্মাদ হামিদা আক্তার (আঁখি) জানান, তিনি ও তার স্বামী মিজানুর রহমান খান দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করেছেন। কালিশুরী বাজারে বৈধ দলিলমূলে চার শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। সম্প্রতি ওই জমিতে পাকা স্হাপনা নির্মাণের কাজ শুরু করলে তারা বাঁধার সম্মুখীন হন।

হামিদা আক্তারের অভিযোগ, তার চাচা নাসির উদ্দীন আহম্মেদ নির্মাণকাজে বাঁধা দেন। এক পর্যায়ে তিনি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ওই জমিতে নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন। পরে নাসির উদ্দিন ও তার ছেলে নাঈম শিকদার তারেক নির্মাণাধীন দেয়াল ভেঙে দেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসির উদ্দিন আহম্মেদ অভিযোগ অস্বীকার করে বলেন আমার মা হালিমা খাতুন ওই দাগ ও খতিয়ানে ১৮ শতাংশ জমি পাবেন। এ কারণে আমি মার্কেট নির্মাণে বাঁধা দিয়েছি।

দীর্ঘ ৩০ বছর ধরে কোন বাঁধা দেওয়া হয়নি -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ৩০ বছর ধরে খুঁজেছি কিন্তু পাইনি। যখন দলিল হাতে পেয়েছি তখন তাদের জানিয়েছি। তারা বিষয়টি আমলে নেয়নি। তাই আমি মার্কেট নির্মাণে বাঁধা দিয়েছি।

চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে নাসির উদ্দিন বলেন, আমি তাদের কাছে কোন চাঁদা দাবি করিনি এবং চাঁদাও চাইনি। এটি সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ অভিযোগ করা হয়েছে।
“তারিখ” ১৩/০৮/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏