🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

নোয়াখালীর বেগমগঞ্জে অপরাধ দমন সচেতনতা সমাবেশ

👤 🕐 ✏️ আপডেট: 👁 59 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নোয়াখালীর বেগমগঞ্জে অপরাধ দমন সচেতনতা সমাবেশ

 

এম জি বাবর (নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জে মাদক অনলাইন জুয়া, সাইবার ও কিশোর অপরাধ দমনে সচেতনতা বিষয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ ২৭ জুলাই র‌্যাব-১১সিপিপি নোয়াখালীর উদ্যোগে বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন।

এতে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাদাত হোসেন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, সদস্য আহছান উল্যা, চৌমুহনী পৌর বি এন পির আহবায়ক জহির উদ্দিন হারুন, নোয়াখালী জেলা
মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

সঞ্চালনা করেন র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মিঠুন কুমার কুন্ডু।

বক্তাগন বলেন, দেশ জাতি সমাজ তথা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে মাদক, অনলাইন জুয়া, কিশোর অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদের বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলা খুবই দরকার।কারন নতুন আইন তৈরী করলেও অপরাধীদের ধরতে জনগনের সহযোগীতা ছাড়া অপরাধ দমন করা সম্ভব নয়। এজন্য প্রতিটি পাড়া মহল্লায় অপরাধ রোধে কমিটি গঠন করে অন্যায়কারীদের ধরতে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏