🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

দিনাজপুর বীরগঞ্জে RAB ও POLICEএর যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

👤 🕐 ✏️ আপডেট: 👁 65 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দিনাজপুর বীরগঞ্জে RAB ও POLICEএর যৌথ অভিযান ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

 

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি কে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার শিবরামপুর ইউনিয়নের গোবিন্দপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্য ও বীরগঞ্জ থানা পুলিশ।
অভিযানে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৮ বান্ডিল ৫৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে সহিদুল্যার ছেলে ওসমান গনি (৪৫) নবী হোসেনের পুত্র  সাকিব ইসলাম (১৯) এবং মৃত গফুরের ছেলে আইনুল হক (৪০) সহ তিনজন কে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থা গুলো।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏