🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

👤 🕐 ✏️ আপডেট: 👁 53 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক আটক

এইচ,এম আওলাদ
(ক্রাইম রিপোর্টার)
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ   সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার বাইপাস সড়ক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম পাটগাতি সরদারপাড়া গ্রামের বাসিন্দা জসিম মোল্লা (পিতা: মৃত বাবুল মোল্লা)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। মামলার   তদন্তকারী কর্মকর্তা এসআই মোসলেম উদ্দিন জানান, স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০২, তারিখ: ২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার (২ জুলাই)   দুপুরে আটক ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার   ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। টুঙ্গিপাড়াকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে টুঙ্গিপাড়া থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে। জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏