🔴 ব্রেকিং
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার পবিত্র হজ্জ পালন শেষে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পটুয়াখালীতে “চাইপাই” রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর খাদ্য মজুদের অভিযোগ পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ বেগমগঞ্জে বিদেশী ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাত ক্যাডার গ্রেপ্তার গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম

👤 🕐 ✏️ আপডেট: 👁 127 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় কুলির সর্দ্দারকে ছুুরিকাঘাতে রক্তাক্ত জখম

এম জি বাবর(নোয়াখালী) প্রতিনিধিঃ

নোয়াখালীর চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় আবুল কাশেম (৫০) নামের এক কুলি সর্দ্দারকে চাঁদাবাজরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়েছে। আহত অবস্থায় তাকে বেগমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি সোমবার দুপুরে চৌমুহনী রেল ষ্টেশন এলাকায় ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী জানান, সোমবার দুপুর ১২ টার দিকে চৌমুহনী রেলষ্টেশান রোডে কাজ করার সময় স্থানীয় করিমপুর গ্রামের নেত্রকোনা এলাকার মুন্সি মিয়ার ছেলে সবুজ (২৫) নামে এক চাঁদাবাজ সঙ্গীয় ৩/৪ জন আবুল কাশেম সর্দ্দার (৫০) এর নিকট ২ হাজার টাকা চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় চাঁদাবাজরা তাকে কোমরে ও পিঠে উপুর্যপুরী ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে আবুল কাশেমের শোর চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বেগমগঞ্জ ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার জানায়।

উল্লেখ্য চৌমুহনী ষ্টেশান রোড, পোষ্ট অফিস রোড, রেজিষ্ট্রি অফিস বাউন্ডারী, কলেজ রোড, মন্ডল পাড়া, হাজীপুর, করিমপুর রোড ও চৌরাস্তা বাজার সহ চৌমুহনী পৌরসভা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্বে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে।

চৌমুহনী শহরে টাঁদাবাজদের হাত থেকে রক্ষা পেতে ব্যবসায়ীরা স্থানীয় সংসদ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তদক্ষেপ কামনা করছেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏