🔴 ব্রেকিং
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ঢাকার মুগদা থানাধীন মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক ইটিপি চালু রাখার দাবি! রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ \ পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, নবগঠিত আহ্বায়ক কমিটির নাম প্রকাশ গোপালগঞ্জ পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা বেশির ভাগ সবজি ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে কুমিল্লা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নির্বাহী কমিটি ও প্রস্তুতি সভার আয়োজন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে হলদিয়া ইউনিয়নের নদীভাঙন ও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ খুলনার ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার — ৩

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, নবগঠিত আহ্বায়ক কমিটির নাম প্রকাশ

👤 🕐 ✏️ আপডেট: 👁 2 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, নবগঠিত আহ্বায়ক কমিটির নাম প্রকাশ

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা  নবগঠিত কমিটির আহ্বায়ক এ্যা. তৌফিকুল ইসলাম সদস্য সচিব ফজলুল করির দারা”গোপালগঞ্জ জেলা বিএনপির   আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়েরের স্বাক্ষরিত ২৮ জুলাই ২০২৬ তারিখের এক লিখিত সিদ্ধান্তে মেয়াদোত্তীর্ণ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রমকে   আরও গতিশীল করার লক্ষ্যে সাবেক কমিটি বিলুপ্ত করে অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দারাকে সদস্য সচিব করে দুই সদস্যবিশিষ্ট গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
একই সঙ্গে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা বিএনপির এই   সিদ্ধান্তকে কেন্দ্র করে গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাবেক সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম (লেলিন)-এর দলীয় পদ থেকে অব্যাহতি এবং সাবেক সাধারণ সম্পাদক ফজলুল কবির দারাকে নতুন আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে বহাল রাখার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের আলোচনা চলছে। তবে এসব   আলোচনা-সমালোচনার মধ্যেও সদ্য ঘোষিত গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম এবং সদস্য সচিব ফজলুল কবির দারাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা। তারা আশা প্রকাশ করেছেন, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏