🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে পিতার গলা কেটে হত্যা:ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

👤 🕐 ✏️ আপডেট: 👁 84 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে পিতার গলা কেটে হত্যা:ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জে পিতা ইসমাইল কাজীকে নৃশংসভাবে হত্যা মামলায় ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়,   ২০২৩ সালের ১৩ মে গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদাহ গ্রামের কাজীর বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে আলিম কাজী ধারালো বটি দিয়ে তার বাবা ইসমাইল কাজীর ওপর হামলা চালায়। একপর্যায়ে তিনি ইসমাইল কাজীর গলা কেটে হত্যা করেন। ঘটনাস্থলেই ইসমাইল কাজীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবারেরপক্ষ থেকে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ আলিম কাজীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র।দাখিল করে। বিচার চলাকালে   মামলার সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি আলিম কাজীকে দোষী সাব্যস্ত করেন।
রায়ে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী   জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। রায়ে নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে বলে তিনি জানান। ২০২৩ সালের এই আলোচিত   হত্যাকাণ্ডের রায়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের সদস্যরা ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏