🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১

👤 🕐 ✏️ আপডেট: 👁 56 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
পুলিশ পরিচয়ে প্রতারণা, গাজীপুরে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্য গ্রেপ্তার-১

 

মোঃ সুলতান মাহমুদ,
স্টাফ রিপোর্টার।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা, জাল কাগজপত্র তৈরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চোরাই মোটরসাইকেল, ল্যাপটপ, প্রিন্টার, পুলিশের বিভিন্ন পোশাক-সরঞ্জাম, ভুয়া পুলিশ পরিচয়পত্র, বিআরটিএর জাল সিলমোহরসহ বিপুল পরিমাণ আলামত।

‎গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের এসআই (নিঃ)/মোঃ হারিছুর রহমান ও সংগীয় অফিসার ও ফোর্সসহ গাজীপুর মহানগর এলাকায় অবৈধ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধ বিশেষ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ পরিচয়দানকারী মোঃ রুবেল খাঁ (২৮) কে আটক করা হয়।

‎মঙ্গলবার (১ জুলাই) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এ তথ্য জানায়।

‎পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) গাজীপুর মহানগরে বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার দক্ষিণ খাইলকুর পেয়ারাবাগান রোডে একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে ঝিনাইদহ সদর উপজেলার টিকারী এলাকার বাসিন্দা মো. রুবেল খাঁ (২৮)কে গ্রেপ্তার করা হয়।

‎তল্লাশিতে তার ভাড়া বাসা থেকে একটি চোরাই মোটরসাইকেল, পাঁচটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, চারটি কিবোর্ড, মোটরসাইকেল চুরিতে ব্যবহৃত একটি মাস্টারকি, চারটি হেলমেট, একটি প্রেস মাইক্রোফোন, পুলিশের ভেস্ট, হ্যান্ডকাফ, বুট, বেল্ট, ফিল্ড ক্যাপ, পিস্তল কভার, শোল্ডার লাইট, একটি ওয়াকিটকি সেট, নয়টি সিম, দুটি মেমোরি কার্ড, স্পেশাল ব্রাঞ্চের নামে দুটি ভুয়া আইডি কার্ড, ‘এসআই রুবেল খাঁ’ লেখা ১২টি ভিজিটিং কার্ড, ডিএমপি ও স্পেশাল ব্রাঞ্চের ২৭টি স্টিকার, জাল কর পরিশোধ সনদ, জাল ই-রেজিস্ট্রেশন কার্ড, একটি ভুয়া অনলাইন নিউজ পোর্টালের পরিচয়পত্র এবং বিআরটিএর পাঁচটি জাল সিলমোহর উদ্ধার করা হয়।

‎গ্রেপ্তারের পর রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা ও টাঙ্গাইল সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এতে উদ্ধার হওয়া চোরাই মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় তিনটিতে।

‎প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রুবেল খাঁ সরকারি কর্মকর্তা না হয়েও পুলিশের পরিচয় ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করতেন। পরে জাল কাগজপত্র ও বিআরটিএর নকল সিলমোহর ব্যবহার করে মোটরসাইকেলের ভুয়া কাগজ তৈরি এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

‎এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বলেন গ্রেপ্তার রুবেল খাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏