🔴 ব্রেকিং
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার খুলনা মেট্রোপলিটন পুলিশের সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার পটুয়াখালীতে সড়কের পাশের গর্ত থেকে শিশুর মরদেহ উদ্ধার পবিত্র হজ্জ পালন শেষে প্রত্যাবর্তন ও দায়িত্ব গ্রহণ করলেন পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পটুয়াখালীতে “চাইপাই” রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর খাদ্য মজুদের অভিযোগ পটুয়াখালীতে ৪১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গোপালগঞ্জ কোটালীপাড়ায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ গোপালগঞ্জে পুলিশের (অব:) বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর অভিযোগ বেগমগঞ্জে বিদেশী ৩টি অত্যাধুনিক অস্ত্র সহ জামাত ক্যাডার গ্রেপ্তার গোপালগঞ্জে সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ ও মাটি কাটার অভিযোগে গ্রেফতার-১

কুমিল্লার দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

👤 🕐 ✏️ আপডেট: 👁 117 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
কুমিল্লার দেবিদ্বারে অধ্যক্ষকে তাড়িয়ে দিতে কলেজে বহিরাগতদের হামলা

নিজস্ব প্রতিবেদক :

দেবিদ্বার কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মব সৃষ্টি ও হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

জানা গেছে, কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকারকে ‘স্বৈরাচারের দোসর’ আখ্যা দিয়ে দীর্ঘদিন কলেজের বাইরে রাখা হয়। দীর্ঘ আইনি লড়াই শেষে তিনি প্রায় ১০ থেকে ১২ দিন আগে কলেজে ফিরে আসেন।

অভিযোগ রয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে কলেজ থেকে বের করে দেওয়ার উদ্দেশ্যে অন্তত ৫০ জন বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করে মব সৃষ্টি করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দা ও কলেজের শিক্ষার্থীরা তাদের প্রতিহত করলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা যায়, কলেজের সাবেক সভাপতি শরিফুল আমিন, কমিটির সদস্য আবু সেলিম ভূঁইয়া, নাজমুল হাসান সরকার, জামায়াত নেতা রুহুল আমিন খান এবং খণ্ডকালীন শিক্ষক আব্দুল হালিমসহ কয়েকজন অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকারকে অপসারণের চেষ্টা করেন। তবে এলাকাবাসীর বাধায় তা ব্যর্থ হয়। সংশ্লিষ্টদের কর্মকাণ্ডে স্বনামধন্য এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও হাফসা আক্তার বলেন, ভালো কলেজ জেনেই তারা এখানে ভর্তি হয়েছেন। কিন্তু শিক্ষকদের দ্বন্দ্বে তাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। তারা অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকারকে পুনরায় দায়িত্বে দেখতে চান।

স্থানীয় বাসিন্দা কবির সরকার ও লিমন মিয়া বলেন, এটি একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কোনো অভিযোগ থাকলে প্রশাসনের মাধ্যমে সমাধান হওয়া উচিত। বহিরাগতদের উপস্থিতি পরিস্থিতি আরও জটিল করেছে।

অধ্যক্ষ তোফায়েল আহমেদ সরকার অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি কলেজে ফিরেছেন এবং প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏