🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ২ লাখ ৮০ হাজার টাকার জাল ধ্বংস

👤 🕐 ✏️ আপডেট: 👁 68 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ২ লাখ ৮০ হাজার টাকার জাল ধ্বংস

এইচ,এম আওলাদ
(ক্রাইম রিপোর্টার)
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি-গোপালগঞ্জ।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে খাল থেকে জব্দ করা হয়েছে ৭২টি অবৈধ চায়না দুয়ারী জাল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা।
মঙ্গলবার (৩০ জুন) ডুমুরিয়া ইউনিয়নের বাশবাড়িয়া খালে পরিচালিত এ অভিযানে গ্রাম পুলিশের সহযোগিতায় মোট ১ হাজার ৪৪০ মিটার দৈর্ঘ্যের চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযান চলাকালে উপস্থিত ছিলেন।  টুঙ্গিপাড়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাশবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাবেদ হোসেন এবং তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।
অভিযান শেষে বিকেলে ডুমুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জব্দ করা সব চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য দপ্তর জানায়, অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ধরনের জাল ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, টেকসই মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে জনসচেতনতার পাশাপাশি আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏