🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

শ্রমিকদের আশার আলো মোঃ সুমন ভূঁইয়ার নেতৃত্বে শ্রমিক রাজনীতিতে নতুন উদ্দীপনা

👤 🕐 ✏️ আপডেট: 👁 41 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
শ্রমিকদের আশার আলো মোঃ সুমন ভূঁইয়ার নেতৃত্বে শ্রমিক রাজনীতিতে নতুন উদ্দীপনা

 

মোঃ কবির হোসেন দেওয়ান:-(সিনিয়র রিপোর্টার)

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক জনাব মোঃ সুমন ভূঁইয়া দীর্ঘদিন ধরে শ্রমিক অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে সুসংহত করা এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তিনি বর্তমানে ঘাট শ্রমিক দল ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী নৌযান কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ তাকে শ্রমিক সমাজের কাছে একজন জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, শ্রমিকদের দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকা পালন এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিনি ৩৭নং ওয়ার্ড জনতার কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। এলাকার সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেছেন যে, নির্বাচিত হলে তিনি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবেন।

রাজনীতি, শ্রমিক আন্দোলন ও জনসেবার সমন্বয়ে মোঃ সুমন ভূঁইয়া একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার নেতৃত্বে শ্রমিক সমাজ ও সাধারণ জনগণের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏