🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

পটুয়াখালীর বাউফলে বসতঘরে দুর্ধর্ষ চুরি

👤 🕐 ✏️ আপডেট: 👁 117 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালীর বাউফলে বসতঘরে দুর্ধর্ষ চুরি

 

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নে ফের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় হতাশায় ভুগছেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে কেশবপুর এলকার মৃত আবদুল কাদের আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবার সুএে জানাযায়,ওইদিন গভীর রাতে সিধ কেটে কে বা কারা ঘরে ঢুকে ৩টি সিলিং ফ্যান, ড্রামভর্তি চাল,খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডারসহ প্রয়োজনীয় মালামাল চুরি করে নিয়ে যায়।এমন ঘটনায় শুধু আর্থিক ক্ষতি নয়, আমাদের নিরাপত্তা ও মানসিক শান্তিকেও মারাত্মক ভাবে বিঘ্নত করেছে বলে জানান পরিবারের সদস্যরা

তারা আরও জানান, আমাদের বাড়ীতে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিলেও এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে অভিযোগ আমলে নেয়নি পুলিশ।

তারা আরও বলেন,আইন -শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা যদি এমন হয় এবং সাধারণ মানুষের জান- মালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তাহলে সাধারণ মানুষ এভাবে কতদিন ভুক্তভোগী হয়ে থাকবে।

এলাকায় চুরির ঘটনা আশাঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার পরেও কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ নেওয়া হচ্ছে না। এবং এ ঘটনার সঙ্গে কারা জড়িত, কারা উস্কানি দিচ্ছে তা দ্রুত সনাক্ত করে কঠোর আইনি ব্যবস্হা গ্রহণের দাবি জানান ওই এলাকার একাধিক ব্যক্তিরা।

একজন অসহায় বিধবা নারী বারবার অভিযোগ জানানোর পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়াকে নিয়ে প্রশ্নতুলে এ ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনার কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏