🔴 ব্রেকিং
কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই ঢাকার মুগদা থানাধীন মান্ডার অন্ধকার গলিতে মাদক সাম্রাজ্য: টাইগার পলাতক, সহযোগী আটক ইটিপি চালু রাখার দাবি! রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ \ পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, নবগঠিত আহ্বায়ক কমিটির নাম প্রকাশ গোপালগঞ্জ পিবিআইয়ের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত কালিয়াকৈরে সবজির বাজারগুলোতে ফের অস্থিরতা বেশির ভাগ সবজি ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে কুমিল্লা মহানগর শ্রমিক দলের উদ্যোগে নির্বাহী কমিটি ও প্রস্তুতি সভার আয়োজন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ’ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে হলদিয়া ইউনিয়নের নদীভাঙন ও বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ খুলনার ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার — ৩

না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা

👤 🕐 ✏️ আপডেট: 👁 7 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
না:গন্জের বন্দর ও নবীগঞ্জে খাল দখলদারদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম: কঠোর হুশিয়ারি প্রদান করেন এমপি সচিব আবুল কাওসার আশা

​নিজস্ব প্রতিবেদক,বন্দর, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার খাল খননকাজে বাধা প্রদানকারী এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা। ৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে এলাকা পরিদর্শনের সময় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সমাজের প্রভাবশালী বা বিত্তশালীরা যতই ক্ষমতাধর হোন না কেন, সরকারি জমি ও খাল দখলের কোনো সুযোগ দেওয়া হবে না।
​সম্প্রতি স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক সমাবেশে তিনি এই কড়া বার্তা দেন।
​আলহাজ্ব আবুল কাওসার আশা বলেন:
​”গরিবরা কখনো খাল বা সরকারি সম্পত্তি দখল করে না। এ দেশে যারা ভূমিদস্যু এবং সমাজের তথাকথিত প্রভাবশালী, তারাই খাল ও সরকারি জমি দখল করে রেখেছেন। নিজ উদ্যোগে যদি এসব অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়া না হয়, তবে খুব শীঘ্রই কঠোরভাবে সরকারি উচ্ছেদ অভিযান চালানো হবে।”
​তিনি আরও যোগ করেন, রাষ্ট্রনায়কের নির্দেশ যথাযথভাবে মেনে চলাই তাদের মূল নীতি। দলমত নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তারা বদ্ধপরিকর। ধনী-গরিব নির্বিশেষে আইনের চোখে সবাই সমান বলেও মন্তব্য করেন তিনি।
​দখলদারদের উদ্দেশে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় অবৈধ দখলমুক্ত করার আহ্বান জানানো হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল ছেড়ে না দিলে প্রশাসনের সহায়তায় আইনানুগ ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
​পরিদর্শন ও সমাবেশে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা অবৈধ খাল উদ্ধারের এই কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏