জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ
পটুয়াখালী দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে প্রতিবেশীর ঘর চুরি করে আরেক প্রতিবেশী, ঘটনাটি ঘটেছে মুরাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে রুবেল হাওলাদার এর বাড়িতে খালিঘর থেকে নগদ ৫০ হাজার টাকা ও ঘরের বিভিন্ন আসবাবপত্র, চোর সন্দেহে রুবেল দুমকি থানায় অজ্ঞাত একটি সাধারণ ডায়েরি করে। চুরির ঘটনায় স্থানীয় জনগণ ও ছাএদল সভাপতি সাইফুল ইসলামের আপ্রাণ চেষ্টায় চোর কে ধরতে সক্ষাম হয়।
পারভেজ শরীফ (৩০) পারভেজ শরীফ এর সহযোগী অটো ড্রাইভার ৮ নং ওয়ার্ডে, মামুন সিকদার, পিতাঃ এমদাদ সিকদার, জনসম্মুখে পারভেজ এর কাছে জানতে চাইলে বলেন, আমি ঘর থেকে বিভিন্ন জিনিস নিয়েছি, তা বিক্রি করি অটো ড্রাইভার মামুনকে নিয়ে বিভিন্ন জায়গায় কথিত আছে একমাস আগে পারভেজ ও তার বাবা মিনহাজ শরীফ কুতুবকাঠী খালে মৎস্য অধিদপ্তরের চাষকৃত বিভিন্ন জাতের ৪৫ কেজি মাছ চুরি করে স্হানীয় জনগনের হাতে ধরা খায়।
পরবর্তীতে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদ্বয়ের সম্মুখে মিনহাজ শরিফ অর্থাৎ পারভেজের বাবা নিজ স্বীকারোক্তি দেয় এবং সে বলে আমি ৪৫ কেজি মাছ কিনে এনে উক্ত কুতুবকাঠী খালে ছেড়ে দিব, আজও পর্যন্ত উক্ত মাছ ছাড়েনি। ঠিক তেমনি রুবেলের ঘর থেকে চুরি হওয়া আসবারপএ শনিবার স্হানীয় গন্যমান্য ব্যক্তির জিন্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় স্হানীয় মানুষের মাঝে তীব্র ক্ষোপ বিরাজ করেছে।
“তারিখ” ১১/০৭/২০২৬
