🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা

👤 🕐 ✏️ আপডেট: 👁 4 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
বদলিজনিত কারণে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছেন থানার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিদায়   সংবর্ধনা অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে বিদায়ী ওসির কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন।
এ সময় সদ্য যোগদানকারী মো. আমিনুল ইসলাম (বিপি-৭৭৯৪০৯৭১৫৭), যিনি অফিসার ইনচার্জ (সাময়িকভাবে) হিসেবে দায়িত্ব পালন করছেন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানা গেছে, গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বদলি করে গাজীপুরে পদায়ন করা হয়েছে। তাঁর বদলির পর সাময়িকভাবে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে   উপস্থিত সহকর্মীরা বলেন, মোহাম্মদ আনিসুর রহমান দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিদায়বেলায় তাঁরা তাঁর সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি এবং নতুন কর্মস্থলে সফল কর্মজীবন কামনা করেন। বিদায়ী ওসি মোহাম্মদ আনিসুর রহমান সংবর্ধনার জন্য সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গোপালগঞ্জ সদর থানায় দায়িত্ব পালনের সময় সকলের সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏