🔴 ব্রেকিং
ঢাকার মোহাম্মদপুরে বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু হাসান গ্রেপ্তার ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

👤 🕐 ✏️ আপডেট: 👁 39 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইমপেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :১৩ জুলাই ২০২৬
বরিশাল সফরে যাওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় সংক্ষিপ্ত সময়ের জন্য যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সেখানে উপস্থিত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্লাকে বহর থামিয়ে নিজের বাসে ডেকে নেন তিনি।
সোমবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর বাস বরইতলা এলাকায় পৌঁছালে তিনি সেলিমুজ্জামান মোল্লাকে ইশারায় নিজের বাসে উঠতে বলেন। পরে সংসদ সদস্য দ্রুত বাসে উঠে প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সময় আলোচনা করেন। তবে ওই বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কয়েক মিনিট পর সেলিমুজ্জামান মোল্লা প্রধানমন্ত্রীর বাস থেকে নেমে আসেন এবং বহর পুনরায় বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে বরইতলা এলাকায় শত শত বিএনপি নেতাকর্মী প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে জড়ো হন। প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে দাঁড়িয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ কবির আলী, জেলা বিএনপি নেতা এম. মাহবুব আলী সোহেল, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবীর বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেনিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজুদ্দিন লিপটন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর এই সংক্ষিপ্ত যাত্রাবিরতি এবং স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাৎকে ঘিরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তবে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যের মধ্যকার আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সংশ্লিষ্ট কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏