🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

গোপালগঞ্জসহ টুঙ্গিপাড়ায় তীব্র বিদ্যুৎ সংকট, অনিয়মিত লোডশেডিংয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

👤 🕐 ✏️ আপডেট: 👁 65 বার পড়া হয়েছে 3 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জসহ টুঙ্গিপাড়ায় তীব্র বিদ্যুৎ সংকট, অনিয়মিত লোডশেডিংয়ে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ।
************************
গোপালগঞ্জ সহ টুঙ্গিপাড়া উপজেলায় আবারও তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। দিনের পাশাপাশি রাতেও কোনো পূর্বঘোষণা বা নির্দিষ্ট সময়সূচি ছাড়াই বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ। এলাকাবাসীর অভিযোগ, বিদ্যুৎ বিল আদায়ে ২৪ ঘণ্টা সেবার হিসাব ধরা হলেও বাস্তবে মিলছে না নিরবচ্ছিন্ন বিদ্যুৎ।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে দিনে ও রাতে একাধিকবার হঠাৎ বিদ্যুৎ চলে যাচ্ছে। কখন বিদ্যুৎ থাকবে আর কখন যাবে—সে বিষয়ে কোনো পূর্বঘোষণা বা সময়সূচি না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা জানান,এসএসসি,   এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু রাতের বেলায় ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। অনেকেই বাধ্য হয়ে চার্জ লাইট বা মোমবাতির আলোতে পড়াশোনা করছেন। ব্যবসায়ীদের অভিযোগ,   বিদ্যুৎ না থাকায় ফ্রিজ, কোল্ড স্টোরেজ ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্ভর ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ছোট ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকলে ক্রেতারাও দোকানে আসতে আগ্রহ হারান। গৃহিণীদের।  ভাষ্য, প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ বেড়ে যাচ্ছে। পানির মোটর চালানো, রান্না ও অন্যান্য গৃহস্থালি কাজও ব্যাহত হচ্ছে। স্থানীয়দের  অভিযোগ, বিদ্যুৎ সরবরাহে এমন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলেও অনেক সময় সন্তোষজনক ব্যাখ্যা বা নির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর দাবি,বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কার্যকর নজরদারি জোরদার করতে হবে। যদি জাতীয় গ্রিডে কোনো সমস্যা বা নির্ধারিত লোডশেডিং থাকে, তবে তা আগেই জানিয়ে নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা উচিত। এতে মানুষ তাদের দৈনন্দিন কাজ ও শিক্ষার্থীরা পড়াশোনার সময় পরিকল্পনা করতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট   বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য জানা সম্ভব হলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে। এলাকাবাসী দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়টি জরুরী ভিত্তিতে নজরে এনে সংস্লিস্ট আসনের নির্বাচিত এমপি মহোদয়দের প্রতি আহব্বান করেন সাধারন মানুষ।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏