🔴 ব্রেকিং
২৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার, মাদক মামলায় গ্রেপ্তার ১ দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা

শোকাহত সাঘাটা: আর নেই সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবীর

👤 🕐 ✏️ আপডেট: 👁 81 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
শোকাহত সাঘাটা: আর নেই সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর কবীর

 

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বী মিয়ার ভাগিনা মোঃ জাহাঙ্গীর কবীর আর নেই।

পারিবারিক সূত্রে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আজ রাত আনুমানিক ৩:০০ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মরহুমের নামাজে জানাজা আজ বিকেল ৫:০০ ঘটিকায় তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏