🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

👤 🕐 ✏️ আপডেট: 👁 125 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বাউফলে ভূমি অফিসের মসজিদ অবৈধ দখলে,সরকারি নির্দেশনা অমান্য -প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী বাউফল উপজেলা ভূমি অফিস আল-মদিনা জামে মসজিদের সরকারি সম্পওি অবৈধ দখল হয়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের সুস্পষ্ট আদেশ থাকা সত্বেও সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু মসজিদের সভাপতির দায়িত্ব পালন করেছেন না। ফলে সরকারি আদেশ অমান্য করে একটি মহল মসজিদ পরিচালনা করছে বলে অভিযোগ উঠেছে।

সাধারণ মুসল্লীদের অভিযোগ, ১৮/০৭/২০২৬ ইং তারিখের উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ এবং ২০/০৭/২০২৬ ইং তারিখের জেলা প্রশাসকের মৌখিক ও লিখিত নির্দেশনা অনুযায়ী মসজিদের সভাপতি পদে সহকারী কমিশনার ভূমি সোহাগ মিলু দায়িত্ব অবহেলা করে মসজিদ পরিচালনা থেকে বিরত রয়েছেন। রেজিস্ট্রি চিঠির মাধ্যমে তার কাছে আবেদন করলেও তিনি কোন ভূমিকা নিচ্ছেন না।

অভিযোগে আরও বলা হয়, সহকারী কমিশনার ভূমি, দায়িত্ব পালনে অনীহার সুযোগে কতিপয় ব্যক্তি সরকারি আদেশকে উপেক্ষা করে নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে মসজিদ পরিচালনা করেন। এমনকি তারা ২০/০৭/২০২৬ তারিখে সরকারি মসজিদের নামে ইমাম ও খতিব নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করছে, যা সম্পুর্ন বেআইনী। প্রতারণা ও জালিয়াতি।

মুসল্লীদের দাবি, মসজিদটি উপজেলা ভূমি অফিসের বাউন্ডারির মধ্যে। ভূমি অফিসের যায়গায়। দেড় একর জায়গা, একটি কোয়ার্টার ও ৩টি পুকুর রয়েছে। কিন্তু সরকারি সম্পওি রক্ষানাবেক্ষনের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভূমি তা নিজ দখলে না রেখে দখলদারদের হাতে ছেরে দিয়েছেন।

এ ঘটনায় সাধারণ মুসল্লীগন জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছেন। অভিযোগে তারা সহকারী কমিশনার ভূমি এর বিরুদ্ধে দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী সরকারি আদেশ অমান্য, দন্ডবিধি ৪০৯ ধারা অনুযায়ী সরকারি বিশ্বাস ভঙ্গ এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে দন্ডবিধি ৪২০ ও দন্ডবিধি ৪৬৮ ধারা অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উল্লেখ করেন।

তারা অবিলম্বে সরকারি আদেশ বাস্তবায়ন করে সহকারী কমিশনার (ভূমি) কে সভাপতি দায়িত্ব গ্রহণ করতঃ সরকারি নিয়মে মসজিদ পরিচালনার নির্দেশ দানের দাবি জানিয়েছেন।
“তারিখ ” ২৯/০৭/২০২৬ ইং

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏