🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

সমুদ্রে ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়ালো ইউএনও

👤 🕐 ✏️ আপডেট: 👁 49 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
সমুদ্রে ট্রলারডুবিতে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়ালো ইউএনও

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চ ঘাট থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে টলারের ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বৈরী আবহার মধ্যেও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আবুজার মুহাম্মদ ইজাজুল হক ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রেলারটিতে ১১ জন জেলে ছিলেন। তাদের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের প্রত্যেককে ৭৫০০ টাকার আর্থিক সহায়তার চেক এবং শুকনো খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

ইউএনও আবুজার মুহাম্মদ ইজাজুল হক বলেন,প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতি মন্ত্রী মোহাম্মদ নুরুল হক নুর এবং জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী নির্দেশনায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে ৭৫০০ টাকার চেক ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। প্রশাসন সব সময় তাদের পাশে রয়েছে।

তিনি আরো জানান, নিখোঁজ ৬ জন জেলেকে উদ্বারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা চলমান থাকবে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল নবী, প্রতি মন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ আবু নাঈম, উপজেলা প্রকৌশলী, উপজেলা গণধিকার পরিষদের আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
০৮/০৭/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏