🔴 ব্রেকিং
ফেনী -পরশুরাম সড়ক সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাদকসহ গ্রেপ্তার ২, কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর কবর থেকে মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন পটুয়াখালী মেডিকেল কলেজ এলাকা থেকে অভিযান: চুরি ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে ৩ জন আটক কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা

পটুয়াখালী ভার্সিটি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

👤 🕐 ✏️ আপডেট: 👁 22 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
পটুয়াখালী ভার্সিটি’র গবেষকদের উদ্যোগে জলবায়ু অভিযোজন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

 

জাকির হোসেন হাওলাদার।
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

 

জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে “Adaptive Delta management for a climate Resident agriculture and food usecurity in South Central and Southwest coastal Bangladesh” (ADM-CRAFT) শীর্ষক প্রকল্পের ইন্সেপশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ জুলাই দিনব্যাপী এ ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটরিয়ামে। উক্ত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস -চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান।প্রধান অতিথির বক্তব্যে এস এম হেমায়েত জাহান বলেন, “জলবায়ু অভিঘাত নিয়ন্ত্রণে অভিযোজন জোড়দার করার কোন বিকল্প নেই। টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ভিওিক কার্যক্রম এবং সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করতে হবে। সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো:রেজাউল করিম। জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধির ক্ষেএে তিনি কৃষক, বিজ্ঞানী, কৃষি সম্প্রসারণ বিভাগ ও এনজিওকে একত্রে কাজ করার গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মো:হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো: নুরনবী, পবিপ্রবি’র ট্রেজারার অধ্যাপক আব্দুল লতিফ। বিশেষ অতিথিগণ বক্তব্যে উক্ত প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। নেদারল্যান্ড এম্বাসি, ঢাকার ডেলিগেটেড প্রতিনিধি নীলচে কিলেন গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কি নোট প্রেজেন্টেশন ও সভাপতিত্ব করেন প্রকল্পের পরিচালক এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো:ইকতিয়ার উদ্দিন। উক্ত ওয়ার্কশপে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।।#
জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏