🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

নিজ উপজেলা মেহেন্দিগঞ্জে নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমনের আগমন

👤 🕐 ✏️ আপডেট: 👁 88 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
নিজ উপজেলা মেহেন্দিগঞ্জে নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুমনের আগমন

 

মোঃ কবির হোসেন দেওয়ান
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:-

নবগঠিত জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়ে প্রথমবার বুধবার (১২ আগস্ট) নিজ উপজেলা মেহেন্দিগঞ্জে আগমন করলেন মোঃ মিজানুর রহমান সুমন

মেহেন্দিগঞ্জে পৌঁছানোর পর তিনি প্রথমে নিজ মা-বাবার কবর জিয়ারত করেন। পরে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলুর মা-বাবার কবর জিয়ারত করেন। এরপর তিনি মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব রাজিব আহসানের বাবার কবর জিয়ারত করেন।

পরে মিজানুর রহমান সুমন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নবগঠিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, মেহেন্দিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন মিয়াজী, সদস্য সচিব আমজাদ পোদ্দারসহ বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে মিজানুর রহমান সুমনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে তার রাজনৈতিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
MD Mijanur Rahman
MD Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏