🔴 ব্রেকিং
দুমকিতে পুলিশের পৃথক অভিযান: ৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটুয়াখালীতে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক

দুমকিতে বিদ্যুৎ বিলের ভোগান্তি, লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা

👤 🕐 ✏️ আপডেট: 👁 73 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
দুমকিতে বিদ্যুৎ বিলের ভোগান্তি, লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকরা

 

জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে গ্রাহকদের ভোগান্তির অভিযোগের পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। একদিকে সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ করতে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে গ্রাহকদের, অন্যদিকে বিদ্যুৎ সরবরাহে অনিয়মিত অবস্থার কারণে আরও বেড়েছে।

স্হানীয় গ্রাহকদের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাএা ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধা ও রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। সামনে পরীক্ষা থাকলেও বিদ্যুৎ না থাকায় ছেলে-মেয়েরা নিয়মিত পড়াশোনা করতে পারছেন না বলে জানিয়েছেন অভিভাবকরা।

স্হানীয় কয়েকজন বাসিন্দা জানান, বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেএে গ্রাহকদের নিয়ম মেনে বিল দিতে হচ্ছে। বিদ্যুৎ বিল পরিশোধের পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়া, দীর্ঘ সময় পর বিদ্যুৎ ফিরে আসা এবং কোনো কোনো ক্ষেএে বারবার বিদ্যুৎ আসা -যাওয়ার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয় গ্রাহকদের।

জসিম নামের একজন অভিভাবক বলেন, “সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকলে ছেলে- মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরীক্ষার সময় এ ধরনের বিদ্যুৎ বিভ্রাট আমাদের জন্য খুবই কষ্টকর।”

গ্রাহকদের দাবি, বিদ্যুৎ বিল আদায়ের পাশাপাশি গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষেকে কার্যকর উদ্যোগ নিতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনার সময় সন্ধ্যা ও রাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন তারা।

এ দিকে বিদ্যুৎ বিল সংক্রান্ত ভোগান্তি ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়ার দাবি জানিয়েছেন স্হানীয় সচেতন মহল। তাদের মতে, নিয়মিত বিল পরিশোধকারী গ্রাহকদের সঠিক সেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏