🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জাতীয় পাটির মহাসচিব হলেন কাজী নাহিদ

👤 🕐 ✏️ আপডেট: 👁 47 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
জাতীয় পাটির মহাসচিব হলেন কাজী নাহিদ

মীর মোজাহারুল হক চৌদ্দগ্রাম (কুমিল্লা)প্রতিনিধি:
বিএনপি’র নেতৃত্বাধীন জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি(কাজী জাফর) মহাসচিব নিযুক্ত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী মোঃ নাহিদ। শনিবার সকালে ঢাকার খিলগাঁও-এ দলটির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মাওলানা রুহুল আমিন, আলহাজ্ব সেলিম মাস্টার, ব্যারিস্টার জুবায়ের হায়দার, কামরুল হুদা, যুগ্ম মহাসচিব এএসএম. শামীম, কাজী মোহাম্মদ নজরুল, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি গাজী ওমর ফারুক, জাতীয় যুব সংহতির আহ্বায়ক নিজামুদ্দিন সরকার, একেএম মাইনুল হক, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ ও সদস্য সচিব মেহেদী হাসান। এছাড়া কোঃ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আহসান হাবীব লিংকন ও নওয়াব আলী আব্বাস খান।
এদিকে কাজী নাহিদ জাতীয় পার্টির মহাসচিব নিযুক্ত হওয়ার খবরে চৌদ্দগ্রামে নেতাকর্মীদের মাঝে চলছে আনন্দ। বিভিন্ন স্থানে নেতাকর্মীরা শুকরিয়া আদায় করেন।
উল্লেখ্য, কাজী মোঃ নাহিদ সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাতিজা ও চৌদ্দগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী চিওড়া কাজী বাড়ির সন্তান।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏