🔴 ব্রেকিং
চর মোন্তাজে ৪৭ পিস ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার মহিপুরে বিশেষ অভিযানে ১২ মামলার আসামি’নুডুলস’ ও তার স্ত্রী গ্রেপ্তার; গাঁজা ও নগদ টাকা উদ্ধার দুমকিতে কলেজ মাঠে পরিত্যক্ত কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ বাউফলে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক আওয়ামী দাপটে প্রতারনায় নিয়োগ পরিক্ষা আয়ার চাকু্রী পেল মাদ্রাসায় সুফিয়া খাতুন বেগমগঞ্জে সহস্রাধিক ইয়াবা সহ মাদক কারবারি মাহফুজ গ্রেপ্তার কোটালীপাড়ায় বিএনপি নেতার পৌর মেয়র নির্বাচনের মত বিনিময় ও ভোট প্রার্থনা জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’ -গণযোগাযোগ মহাপরিচালক চায়ের দোকানের সামনে ডিবির অভিযান ইয়াবা সহ যুবক গ্রেপ্তার কুড়িগ্রামে নাগেশ্বরীতে গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে পরীক্ষা শেষ করেই রাস্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ, এক দফা দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ

👤 🕐 ✏️ আপডেট: 👁 91 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
গোপালগঞ্জে পরীক্ষা শেষ করেই রাস্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ, এক দফা দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ

এইচ,এম আওলাদ
ক্রাইম রিপোর্টার
ক্রাইম পেট্রোল ইনভেস্টিগেশন
জেলা প্রতিনিধি- গোপালগন্জ
এইচএসসি পরীক্ষা শেষে দুপুরে এ মানববন্ধন ও বিক্ষোভ  মিছিল করেছেন গোপালগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৫ জুলাই)  পরীক্ষা শেষ হওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহরের বিভিন্ন সড়কে জড়ো হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভে অংশ   নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা, পরীক্ষা পরিচালনা ও শিক্ষা সংশ্লিষ্ট নানা ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেন। তাদের এক দফা দাবি ছিল— শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করেন। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে তারা আলোচনা করছেন। তবে পরবর্তী কর্মসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট   প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো লিখিত বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গোপালগঞ্জেও সাধারণ শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏