🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

বাউফলে ডিবি পরিচয়ে প্রতারক চক্র হাতিয়ে নিলো সাংবাদিকের বাবার ৭৬ হাজার টাকা

👤 🕐 ✏️ আপডেট: 👁 51 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বাউফলে ডিবি পরিচয়ে প্রতারক চক্র হাতিয়ে নিলো সাংবাদিকের বাবার ৭৬ হাজার টাকা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
পুলিশের ভূয়া পরিচয় দিয়ে “আজকের পএিকার” বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ আশিকুর রহমান তুষারের বাবা মোঃ বজলুর রহমান (৬১) তার কাছ থেকে ৭৬ হাজার ২৫০ টাকা হাতিয়ে নিয়েছে একটি সুূসংগঠিত প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী বাবা বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার জিডি নম্বর ২৭ (,তারিখ ০১/০৬/২০২৬)

জিডি ও স্হানীয় সুএে জানা গেছে, গত ৩১ মে রাত আনুমানিক ৮,৩০ ঘটিকায় বাউফল থানাধীন কাছিপাড়া ইউনিয়নের মান্দারবান গ্রামের নিজ বাড়িতে অবস্থান করেছিলেন মোঃ বজলুর রহমান। এ সময় অজ্ঞাত নামা এক ব্যক্তি নিজেকে ডিবি পুলিশের কর্মকর্তা সাইফুল ইসলাম পরিচয় দিয়ে একটি মোবাইল নাম্বার (০১৩০৪০৩৭৮২৪) থেকে তার ফোনে কল করে। ফোনে ঐ ব্যক্তি অত্যন্ত কৌশলে দাবি করে, বজলুর রহমানের সাংবাদিক ছেলেকে ম্যাজিষ্ট্রেট জরিমানা করেছে এবং এই মুহুর্তে জরুরি ভিওিতে টাকার প্রয়োজন।

ছেলের বিপদের কথা শুনে কোন কিছু যাচাই-বাছাই না করে তাৎক্ষণিক চরম উদ্বগ্ন হয়ে পড়েন বাবা মোঃ বজলুর রহমান। তিনি সরল বিশ্বাসে প্রতারক চক্রের দেওয়া বিভিন্ন বিকাশ নগদ ও পার্সোনাল নম্বরে কয়েক দফায় সর্বমোট ৭৬,২৫০/ ছিয়াওর হাজার দুই শত পঞ্চাশ টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর বিবরণী থেকে জানা যায়, বিকাশ পার্সোনাল নম্বর ০১৭৮৫৯৩৩০৩৪- এ ৮,১৮০ টাকা, অপর একটি বিকাশ পার্সোনাল নম্বর ০১৬২৬৫২৫৪১৩-এ ১৮,৩৬০ টাকা এবং নগদ পার্সোনাল নম্বর ০১৭৪৪৯২৩৫২১-এ তিন দফায় পর্যায়ক্রমে, ৮,১২০ টাকা, ১৪,২০০ টাকা ও ২৭৪০৫ টাকাসহ মোট ৭৬,২৫০ টাকা পাঠানো হয়।

টাকা পাঠানোর পর সন্দেহ হলে মোঃ বজলুর রহমান এই কথিত পুলিশ কর্মকর্তার নম্বারে পূনরায় কল করার চেষ্টা করলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এর পর ছেলের সাথে যোগাযোগে তিনি নিশ্চিত হন যে, তিনি একটি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলামের নির্দেশে জিডিটি গ্রহণ করে পরবর্তী আইনগত ব্যবস্হা ও তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ রেজাউল করিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রটি সনাক্ত করে এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
০৩/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏