🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

👤 🕐 ✏️ আপডেট: 👁 31 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
আশুলিয়ায় বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন উদ্ধার, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

 

সাভারঃ আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ এক ছাত্রদল নেতাসহ ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন।

এর আগে, বুধবার (৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন জুয়েল রানা স্টোরের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানার ডেন্ডাবর উত্তর পাড়া মন্ডল কলোনী এলাকার মো. ছাইদুর রহমানের ছেলে ও ঢাকা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সাগর হোসেন বাবু (২৯) এবং তার স্ত্রী মোসা. সুমনা (২৯), ঢাকা জেলার সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকার মৃত তারেক আলীর ছেলে মো. ত্বোহা আহম্মেদ (২৪) ও নাটোর জেলার সিংড়া থানার পাড় সিংড়া এলাকার মৃত সায়েদ আলী সরদারের ছেলে মো. আমিনুল ইসলাম (২৩)। আমিনুল ঢাকা জেলার সাভার মডেল থানার পোড়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আশুলিয়ার ডেন্ডাবর উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সাগর হোসেন বাবুর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ও তার স্ত্রী সুমনার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও আশুলিয়ার সিন্দুরিয়া ইডেন গার্ডেন সংলগ্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ত্বোহা আহম্মেদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও ২০০০ পিস ইয়াবা এবং আমিনুল ইসলামের কাছ থেকে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে দুটি মোবাইল সেট, মাদক বিক্রয়ের ২৫ হাজার ৯১০ টাকা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৫টি সিসি ক্যামেরাও উদ্ধার করা হয়।

ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের উপ-পরিদর্শক (এসআই) মো:জাকির হোসেন জানান, মাদকবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪ পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মাদক দায়ের করে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏