🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

👤 🕐 ✏️ আপডেট: 👁 38 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বিশেষ প্রতিনিধি (ক্রাইম) সুমন শাহ্ :
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‌্যাবের জোরালো তৎপরতা অব্যাহত আছে।

ধৃত আসামীগণ টিটু (৩৬), জয় (২২) এবং মোঃ শাহদত (৪৮) মিলে গোপনে ডিএমপি ঢাকার উত্তরা ১১ নং সেক্টরে ১২ নং রোডে ২৯ নং বাসা চৌধুরী ভীলার সামনে পাকা রাস্তার উপর অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য এস্কাফ ও ফেন্সিডিল ক্রয়/বিক্রয় উদ্দেশ্যে অবস্থান করছে। এতদ্ব সম্পর্কিত তথ্য র‌্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্প এর কাছে আসার পর র‌্যাব গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে এবং ডিএমপি ঢাকার উত্তরা ১১ নং সেক্টরে ১২ নং রোডে ২৯ নং বাসা চৌধুরী ভীলার সামন হইতে অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য এস্কাফ ও ফেন্সিডিল ক্রয়/বিক্রয়ের সময় গত ইং ০৯/০৬/২০২৬ ইং তারিখ সময় দুপুর ১৪:৩০ ঘটিকায় সিপিসি -৩, পূর্বাচল ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত আসামিদেরকে ১৫০ বোতল অবৈধ মাদক দ্রব্য এস্কাফ, ১০ বোতল ফেন্সিডিল, ০৩ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়লব্ধ বাংলাদেশি নগদ ১,১৪,৩৮০/- (এক লক্ষ্য চৌদ্দ হাজার তিনশত আশি) টাকা উদ্ধারপূর্বক উপস্থিত স্বাক্ষীদের সামনে বর্ণিত আসামিগণকে গ্রেফতার করা হয়।

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏