🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

বাউফলে প্রতিপক্ষের হামলায় নিহত -১, আহত -২

👤 🕐 ✏️ আপডেট: 👁 57 বার পড়া হয়েছে 2 মিনিট পড়তে হবে
বাউফলে প্রতিপক্ষের হামলায় নিহত -১, আহত -২

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালী বাউফল উপজেলায় রবিন হাওলাদার (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার কালাইয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মীয়- স্বজনেরা জানান, রবিন হাওলাদারের সাথে প্রতিবেশী আনন্দ ব্যাপারীদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ঝগড়াঝাটি হয়।

ঘটনার দিন বুধবার সকাল সাড়ে -৮ টার দিকে রবিন হাওলাদারের বাড়ির পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানোর কাজ করে ছিল। এসময় প্রতিপক্ষ আনন্দ ব্যাপারী ও তার লেকজন লোহার রড দিয়ে রবিন হাওলাদারের উপর অর্তকিত হামলা চালায়। এ সময় তার স্ত্রী ঠাকুর রানী (৪০) ও তার ছেলে রনি (২০) তাকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও পেটানো হয়।

পরে তাদেরকে স্হানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। এবং গুরুতর যারা আহত হয়েছেন তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
০৩/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏