🔴 ব্রেকিং
কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল নড়াইলের লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক চট্টগ্রামে শিশু মাহফুজ হত্যা মামলায় মৃত্যুদণ্ড, বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু শিপমেন্ট নেওয়ার পর বিল পরিশোধ না করার অভিযোগ: জেমস সোয়েটার লি.-এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি গোপালগঞ্জ সদর থানায় ওসি মোহাম্মদ আনিসুর রহমানকে বিদায় সংবর্ধনা গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে একটি সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত গোপালগঞ্জে পুলিশের সাব-ইনস্পেক্টরের মরদেহ উদ্ধার, স্ত্রী ও শ্বশুর পুলিশ হেফাজতে বৃক্ষরোপন সাজাই দেশ,সবার আগে বাংলাদেশ-প্রতিপাদ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলা বন্দর অবকাঠামো উন্নয়নে কাতার সরকারকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন মন্ত্রীর

দুমকিতে ট্রাক চাপায় নারী নিহত,ড্রাইভার আটক

👤 🕐 ✏️ আপডেট: 👁 34 বার পড়া হয়েছে 1 মিনিট পড়তে হবে
দুমকিতে ট্রাক চাপায় নারী নিহত,ড্রাইভার আটক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
শনিবার ৬( জুন) দুপুর আড়াইটার দিকে লেবুখালী -বাউফল মহাসড়কের লালখাঁ ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং চালক মোঃ জাফর হোসেন (২৮) আটক করেছে পুলিশ।

নিহত মাশরুফার বাড়ি বরগুনা আমতলী উপজেলার উওর টিয়াপাখি এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদশীরা জানান,দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করেছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।

স্হানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশরুফাকে মৃত ঘোষণা করেন। পরে স্হানীয়রা ট্রাক চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।
০৬/০৬/২০২৬

শেয়ার করুন: 📘 Facebook 𝕏 Twitter
Mijanur Rahman
Mijanur Rahman
ক্রাইম পেট্রোল নিউজের সংবাদদাতা।
সব লেখা দেখুন →

💬 মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

f 📲 𝕏